এবার বাসে চড়ে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াত আমির
রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বলেন, যাদের হাতে দেশের সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে, নির্দিষ্ট দিনে দেশের দায়িত্বও তাদের হাতেই ন্যস্ত হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এবারের নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামীর লক্ষ্য ক্ষমতা নয়, বরং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা। তার ভাষায়, জামায়াত বিজয়ী হলে দেশের প্রায় ১৮ কোটি মানুষই বিজয়ের অংশীদার হবে।
তিনি আরও বলেন, আগামী ১৩ তারিখের পর বাংলাদেশ একটি নতুন পথে যাত্রা শুরু করবে। জনগণের ওপর আস্থা রাখার কারণেই বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
অনুষ্ঠান শেষে তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।






আপনার মতামত লিখুন