সূচকের ঊর্ধ্বগতিতে চলছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়ে লেনদেন চলছে। তবে এ সময় বেশিরভাগ কোম্পানির শেয়ারদরে নিম্নগতি লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২ পয়েন্টে। অপরদিকে, শীর্ষ ৩০ কোম্পানির সূচক ‘ডিএস-৩০’ ১৯ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে পৌঁছেছে।
এই সময়ের মধ্যে ডিএসইতে মোট ১৮৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ২৩০টির শেয়ারদর বেড়েছে, ৭৯টির দর কমেছে এবং ৭৪টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।






আপনার মতামত লিখুন