খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জ-১ আসন্নে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
গোপালগঞ্জ-১ আসন্নে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবারসহ তিন দিনব্যাপী, প্রতিদিন দুপুরে মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আরিফ-উজ-জামান, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এবং রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব মাহমুদ আশিক কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. মাহতাব উদ্দিন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ অলিউল ইসলাম, সম্মানিত জেলা নির্বাচন অফিসার, গোপালগঞ্জ;
জনাব নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল), মুকসুদপুর;
জনাব আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, মুকসুদপুর থানা;
এবং
জনাব মোঃ নূরু আমীন, উপজেলা নির্বাচন অফিসার, মুকসুদপুর, গোপালগঞ্জ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, ১ নম্বর কার্যকরী সদস্য নূর আলম শেখ, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেক। প্রশিক্ষণে ভোটগ্রহণ সংশ্লিষ্ট আইন, বিধিমালা, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ইভিএম/ম্যানুয়াল ভোটিং পদ্ধতি, ফলাফল প্রেরণ ও সার্বিক শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মুকসুদপুর উপজেলার মোট ৯৬টি ভোটকেন্দ্রের
১০৫ জন প্রিজাইডিং অফিসার,
৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার
এবং
১,১১৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটগ্রহণের দিন আরও দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি