খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সেরা ১০ মুসলিম বিজ্ঞানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
সেরা ১০ মুসলিম বিজ্ঞানী

মুসলিম বিশ্বে গড়ে উঠেছিল বিস্ময়কর জ্ঞানচর্চার সভ্যতা। বাগদাদ থেকে কর্ডোবা, সমরকন্দ থেকে কায়রো জ্ঞান অর্জন তখন শুধু পেশা ছিল না, বরং নৈতিক ও ধর্মীয় দায়িত্বের অংশ ছিল। সেই ধারাবাহিকতায় জন্ম নিয়েছিলেন এমন কিছু মুসলিম বিজ্ঞানী, যাদের চিন্তা ও আবিষ্কার আজও প্রভাব ফেলছে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি ও দর্শনে।

ইতিহাসবিদেরা  এই সময়কে ইসলামের স্বর্ণযুগ বলে থাকেন (আনুমানিক অষ্টম থেকে চতুর্দশ শতক)। সে সময় মুসলিম বিজ্ঞানীরা গ্রিক, পারস্য, ভারতীয় ও রোমান সভ্যতার জ্ঞান সংরক্ষণ করেন এবং তা ছাড়িয়ে বহু দূর এগিয়ে যান। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও প্রকৌশলে তারা তৈরি করেন নতুন দিগন্ত।

১. আল-খাওয়ারিজমি (৭৮০–৮৫০) : বীজগণিতের জনক

বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমায় কাজ করতেন মুহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি। তিনি গণিতকে নতুন ভাষা দেন। তার লেখা সমীকরণ বিষয়ক গ্রন্থ থেকেই জন্ম নেয় আল-জাবর বা বীজগণিত।

তার নাম থেকেই পরবর্তীতে তৈরি হয় অ্যালগরিদম শব্দটি, যা আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার, সার্চ ইঞ্জিন ও স্মার্টফোন প্রযুক্তির ভিত্তি। তিনি শুধু অঙ্ক কষেননি, মানুষকে যুক্তিবাদীভাবে চিন্তা করতে শিখিয়েছেন।

২. ইবনে সিনা বা অ্যাভিসেনা (৯৮০–১০৩৭): চিকিৎসাবিজ্ঞানের স্তম্ভ

কিশোর বয়সেই চিকিৎসক হিসেবে খ্যাতি পেয়েছিলেন ইবনে সিনা। তার লিখিত কানুন ফিত-তিব বা চিকিৎসাবিদ্যার বিশ্বকোষ প্রায় ৬০০ বছর ইউরোপ ও মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল।

চিকিৎসার পাশাপাশি তিনি জ্যোতির্বিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন ও রসায়ন নিয়ে লিখেছেন। আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ও রোগীকেন্দ্রিক চিকিৎসার ভিত্তি তার চিন্তাতেই নিহিত।

৩. আল-রাজি (৮৫৪–৯২৫) : পরীক্ষামূলক চিকিৎসার পথিকৃৎ

আল-রাজি প্রথম চিকিৎসক যিনি গুটি বসন্ত ও হামকে আলাদা রোগ হিসেবে শনাক্ত করেন। হাসপাতালের চিকিৎসক হিসেবে তিনি রোগের লক্ষণ, চিকিৎসা ও ফলাফল লিখে রাখতেন।

রসায়নে তিনি পাতন, ছাঁকন ও স্ফটিকীকরণ পদ্ধতির উন্নয়ন করেন। তিনি চিকিৎসাকে কুসংস্কার থেকে বিজ্ঞানের পথে নিয়ে আসেন।

 ৪. আল-বিরুনি (৯৭৩–১০৪৮) : পৃথিবীর পরিমাপক

আধুনিক যন্ত্র ছাড়াই তিনি পৃথিবীর ব্যাসার্ধ প্রায় নির্ভুলভাবে নির্ণয় করেন। পাশাপাশি ধর্ম, সংস্কৃতি, ভাষা ও ভূগোল নিয়ে গবেষণা করে তিনি বহুসংস্কৃতির প্রতি সম্মান দেখান। তিনি দেখিয়েছেন বিজ্ঞান ও মানবসভ্যতা একে অপরের পরিপূরক।

৫. ইবনে আল-হাইসাম (৯৬৫–১০৪০) : বৈজ্ঞানিক পদ্ধতির জনক

ইবনে আল-হাইসাম পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন আলো সোজা পথে চলে এবং চোখ আলো গ্রহণ করেই দেখে। তার গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞান ও অপটিক্সের ভিত্তি। আজকের প্রতিটি বৈজ্ঞানিক পরীক্ষা তার চিন্তার উত্তরসূরি।

গ্রিক ও ভারতীয় গ্রন্থ অনুবাদ করে আল-কিন্দি জ্ঞানের ভান্ডার রক্ষা করেন। গণিত, সংগীত, চিকিৎসা ও গুপ্তলিপি বিদ্যাতেও অবদান রাখেন। তিনি প্রমাণ করেছেন জ্ঞান কোনো একক সভ্যতার সম্পত্তি নয়।

৭. ইবনে রুশদ বা অ্যাভেরোস (১১২৬–১১৯৮) : যুক্তিবাদের রক্ষক

ইবনে রুশদ বিশ্বাস করতেন ধর্ম ও যুক্তি একে অপরের বিরোধী নয়। ইউরোপের বিশ্ববিদ্যালয় চিন্তাধারায় তার প্রভাব ছিল ব্যাপক।সমালোচনামূলক চিন্তার ভিত্তি গড়ে তুলতে তিনি বড় ভূমিকা রাখেন।

৮. আল-জাহরাউই (৯৩৬–১০১৩) : আধুনিক অস্ত্রোপচারের পথপ্রদর্শক

আল-জাহরাউই শতাধিক অস্ত্রোপচারের যন্ত্র উদ্ভাবন করেন এবং অস্ত্রোপচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। আধুনিক সার্জারির বহু যন্ত্র তার নকশার উন্নত সংস্করণ।

৯. জাবির ইবনে হাইয়ান (৭২১–৮১৫) : রসায়নের ভিত্তি নির্মাতা

জাবির ইবনে হাইয়ান পরীক্ষাগারভিত্তিক গবেষণার সূচনা করেন এবং পদার্থ বিশ্লেষণের পদ্ধতি তৈরি করেন। আধুনিক কেমিস্ট্রির ভিত্তি তার হাতেই গড়া।

১০. নাসির উদ্দিন আল-তুসি (১২০১–১২৭৪) : আকাশ মানচিত্রের রূপকার

জ্যোতির্বিজ্ঞানে নতুন গাণিতিক মডেল তৈরি করেন এবং উন্নত মানের মানমন্দির প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন আল-তুসি। গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তিনি তুলে ধরেন।

এই বিজ্ঞানীদের মিল ছিল এক জায়গায়, তারা বিশ্বাস করতেন জ্ঞান অর্জন ইবাদত, কৌতূহল নৈতিক গুণ এবং জ্ঞান সবার জন্য।

যখন বিশ্বের বহু অঞ্চলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না তখন তাদের শহরগুলোতে তখন গড়ে উঠেছিল গ্রন্থাগার, হাসপাতাল, মানমন্দির ও শিক্ষাকেন্দ্র।

এই দশজন শুধু একটি বৃহৎ জ্ঞানধারার প্রতিনিধি করেন। তারা ছাড়াও আরও অসংখ্য প্রকৌশলী, গণিতবিদ, নারী গবেষক ও জ্যোতির্বিজ্ঞানী এই সভ্যতার ভিত গড়েছেন।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে মুসলিম বিজ্ঞানীদের অবদান আমাদের মনে করিয়ে দেয়, অগ্রগতি কোনো একক জাতি বা কালের সম্পত্তি নয়, এটি সমগ্র মানবজাতির অর্জন। তাদের ইতিহাস শুধু অতীতের নয়, বরং ভবিষ্যতের দিকনির্দেশনা।

সূত্র : হালাল টাইমস 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি