খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ

শাহাদাত হোসেন সেলিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সেলিম সমাবেশ করে ভোট চেয়েছেন এবং তা নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৩, বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি স্ব-শরীর বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৭ জানুয়ারী সমাবেশ করে ভোট চাওয়ার একটি ভিডিও সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ২৭ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে একটা ভোট দিবেন? দেবেন আমাকে একটা ভোট। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই’।

লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিল্লাল হোসেন শোকজপত্রে উল্লেখ করেন, সেলিম নিজের পক্ষে ভোট চেয়ে ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ তাকে পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি