খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এখনো ইসলামী আন্দোলনের অপেক্ষায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এখনো ইসলামী আন্দোলনের অপেক্ষায় জামায়াত

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন। এজন্য তিনটি অভিযোগ জামায়াতের বিরুদ্ধে তুলেছে তারা। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী বৈঠক এখনো চলছে বলে জানা গেছে।

বৈঠকের বিরতিতে দুপুরে ব্রিফকালে এক বক্স নীতিতে ইসলামী আন্দোলনের ফেরার অপেক্ষার কথা বলেন তিনি।বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন। এজন্য তিনটি অভিযোগ জামায়াতের বিরুদ্ধে তুলেছে তারা। সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা ১১ দল এখন ১০ দল। উনাদের (ইসলামী আন্দোলন) জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম। আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। বাক্স তো একটা এখনো আছে, এখনো সময় আছে। সেই সময় এখনো শেষ হয়ে যায়নি।

ইসলামী আন্দোলন বলছে, যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বা ওয়ান বক্স পলিসি, সেখান থেকে জামায়াত সরে গেছে। আপনারা কি দূরে সরে গেছেন? এক বক্স নীতিতে কি জামায়াত আন্তরিক– জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখনো তো আমরা এক বক্স নীতিতে আছি। সবাই আমরা এক বাক্সেই ভোট দেব। সেই নীতিতে আমরা এখনো আছি।

ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা ৪৭ আসনের ব্যাপারে কী সিদ্ধান্ত হচ্ছে– জানতে চাইলে তিনি বলেন, আমাদের আন্দোলনরত যে ১০টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়ায় আছে তার একটা লিয়াজোঁ কমিটি আছে। সেই লিয়াজোঁ কমিটি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। উনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে।

নির্বাহী পরিষদের বৈঠক সম্পর্কে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সকাল থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি অধিবেশন আরম্ভ হয়েছে। এই অধিবেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন এবং এর পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। আজকের এই মিটিং আমাদের দিনব্যাপী চলবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত প্রস্তুতির বিষয় আছে। অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত আজকের অধিবেশনে নেওয়া হবে। একইসঙ্গে আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হচ্ছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। এরপর থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করবেন। এই সফরসূচি আমাদের আজকে এখানে ফাইনাল হবে।

আজকের নির্বাহী পরিষদের বৈঠকেই জামায়াতে ইসলামীর ম্যানিফেস্টো চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের সবগুলো কমিটি রিপোর্ট জমা দিয়েছে। আজ সেই ম্যানিফেস্টো এখানে অনুমোদন হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি মিটিং আছে আগামী ২০ জানুয়ারি। সেখানে আমরা আমাদের পলিসি পেপার প্রেজেন্টেশন করব। আজ প্রায় ১৯টি মৌলিক বিষয়ে আমাদের পলিসি পেপার প্রেজেন্টেশন হচ্ছে। আমাদের নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি আমরা আমাদের এক্সপার্টদেরকে এখানে দাওয়াত দিয়েছি। বিভিন্ন টিম, তারা যে পলিসি পেপার তৈরি করেছে, সেটা আজ এখানে তারা প্রেজেন্টেশন করছে। যেটা ফাইনালি আমরা আগামী ২০ জানুয়ারি আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের আরও কিছু সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় আছে।

নির্বাচনী সফর সম্পর্কে তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে দেশব্যাপী সফর আরম্ভ হবে। সে বিষয়ে আমরা গতকাল বলেছি যে, ২২ জানুয়ারি ঢাকা মহানগরে সময় দেবেন এবং নির্বাচনী কার্যক্রম আরম্ভ করবেন। ২৩ ও ২৪ তারিখ– এই দুই দিন উত্তরবঙ্গ সফর করবেন। তার একটা খসড়া আমরা এখানে দিয়েছি। এ ছাড়া বাকি যে সমস্ত সফরের খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, আজ এটা চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সেটাও অবহিত করব।জামায়াতের এ নেতা বলেন, আমাদের ম্যানিফেস্টো প্রকাশেরও একটা সম্ভাব্য সময় আমরা ঠিক করেছি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই… সম্ভাব্য তারিখ হচ্ছে ১ তারিখ। আমরা আজ এটা বৈঠকে উপস্থাপন করব। সিদ্ধান্ত হবে কখন কোথায় উপস্থাপন করব, সেটা আপনাদের জানাব। প্রাথমিকভাবে যে বিষয়গুলো প্রস্তাব আকারে এসেছে আজকের বৈঠকে চূড়ান্ত হলে আপনাদের বাকিটা অবহিত করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি