খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিপিএলের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

মাঠে না গিয়ে সংবাদ সম্মেলনের ডাক ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
মাঠে না গিয়ে সংবাদ সম্মেলনের ডাক ক্রিকেটারদের

একাধিক  বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে আগেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে সেই সময় পার হয়ে গেলেও পদত্যাগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিপিএলের দিনের প্রথম ম্যাচ শুরুর আগেই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেয় কোয়াব। তারা স্পষ্ট করে জানায়, দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। কিন্তু নির্ধারিত সময়েও এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো খবর না আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই অবস্থায় দিনের প্রথম ম্যাচে অংশ নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট দুই দলের ক্রিকেটাররা মাঠে নামেননি। ফলে ম্যাচ শুরুর সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং বিপিএলের সূচি কার্যত বাধাগ্রস্ত হয়।

পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন ম্যাচ চলাকালীন সময়েই ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। সেখানে বিপিএলে অংশ নেওয়া ছয় দলের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা রয়েছে। পুরো ঘটনায় বিপিএল ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের সংকটই এখন বেশি আলোচিত হয়ে উঠেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি