দর বৃদ্ধিতে শীর্ষে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির দিক থেকে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসই সূত্র জানায়, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ উর্ধ্বমুখী হয়। এর ফলে দিনটির দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করে প্রতিষ্ঠানটি।
শেয়ারদর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, যার দর বেড়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ।
এছাড়া এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশনস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ ও মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।






আপনার মতামত লিখুন