খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সভাপতি আজাদ, সম্পাদক মাহবুব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সভাপতি আজাদ, সম্পাদক মাহবুব

ঢাকায় অবস্থানরত হাইমচর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা–এর ২০২৬–২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন মহাহিসাব নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব-উল-আলম।

আজ শুক্রবার (৯জানুয়ারি) সমিতি গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিশনার এর প্রধান নির্বাচন কমিশনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেন সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় ৩৪ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি এর সভাপতি এজেডএম আজিজুর রহমান।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি ড. মো: শাহাদাৎ হোসেন সহ সভাপতি নিবাস চন্দ্র মাঝি, ইঞ্জিনিয়ার আঃ রহিম তালুকদার, এড. মোঃ মুখলেছুর রহমান পাটওয়ারী, আব্দুল আউয়াল, আশুতোষ দাস দেওয়ান ও মো: শাহজাহান আখন্দ। যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ এনামুল আহমেদ আলী, মোহাম্মদ সালাউদ্দিন মামুন, প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম, অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজীব অফিস সম্পাদক মোঃ আমিন মিয়া কর্মসংস্থান সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফর আহমেদ পাটওয়ারী, শিক্ষা সম্পাদক মোঃ লোকমান হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কৰীর হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদ এড. মাহবুবুর রহমান ফেরদৌসী, ছাত্র কল্যাণ সম্পাদক মো: রাশেদুল আলম দর্পণ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: আব্দুল্লাহ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ জসিম, ক্রীড়া ও প্রচার সম্পাদক মোঃ মুজিবুর রহমান পাটওয়ারী আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ আলী, যুগ্ম অর্থ সম্পাদক সোহেল মিয়া, যুগ্ম অফিস সম্পাদক বুলবুল ইসমাইলএছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেস মোঃ শহীদুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম আখন্দ, মো: ইউসুফ বেপারী, মো: আনোয়ার হোসেন, মো: ফরিদ হাসান ও সুজিত কুমার বৈদ্য।ম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি