খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিদেশি বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা তুলে নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
বিদেশি বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা তুলে নিয়েছেন

শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১২০ কোটি টাকা তুলে নিয়েছেন। বড় মূলধনী ও মৌলভিত্তি শক্তিশালী কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রি করে এই অর্থ তুলে নিয়েছেন তারা। মাত্র একমাসে গেল ডিসেম্বরে এই অর্থ তুলে নেন তারা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১২০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল মাত্র ৬০ লাখ টাকা। ফলে মাস শেষে বিদেশি বিনিয়োগে বড় ধরনের নিট ঘাটতি দেখা যায়।

বিদেশি বিনিয়োগ কমার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব পড়েছে সামিট অ্যালায়েন্স পোর্টে। গত নভেম্বর মাসে যেখানে কোম্পানিটিতে বিদেশি মালিকানা ছিল ৩ দশমিক ৬৯ শতাংশ, ডিসেম্বর শেষে তা নেমে আসে মাত্র শূন্য দশমিক ০১ শতাংশে। এতে করে প্রায় ৩৮ কোটি টাকা বিনিয়োগ প্রত্যাহার হয়েছে।

এছাড়া সিটি ব্যাংকে বিদেশি মালিকানা কমেছে শূন্য দশমিক ৬৪ শতাংশ, যার আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। গ্রামীণফোনে বিদেশি অংশীদারত্ব কমে শূন্য দশমিক ৮৭ শতাংশ থেকে শূন্য দশমিক ৮০ শতাংশ হয়েছে, ফলে প্রায় ২৪ কোটি টাকা বিনিয়োগ কমেছে।

বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় শেয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যালেও বিনিয়োগ কমেছে। ডিসেম্বরে কোম্পানিটিতে বিদেশি মালিকানা নেমে আসে ১৪ দশমিক ৫২ শতাংশে, এতে প্রায় ১৪ কোটি টাকা বিনিয়োগ কমে যায়।

এছাড়া ব্র্যাক ব্যাংক, রেনাটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও যমুনা অয়েলেও বিদেশি বিনিয়োগ কিছুটা কমেছে। তবে প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংকে বিদেশি মালিকানা সামান্য বেড়েছে।

সব মিলিয়ে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগের মোট পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। প্রায় ৩৬০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র ১৩২টিতে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে।

বিদেশি মালিকানার দিক থেকে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংকটির ৩৬ দশমিক ০৬ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে। এরপর অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ৩২ দশমিক ৮৩ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ২৭ দশমিক ৩৫ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশি বিনিয়োগকারীদের দখলে রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজারে যে বিদেশি বিনিয়োগ দেখা যায়, তার একটি বড় অংশই আসে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে। এর বাইরে নরওয়ের সার্বভৌম তহবিলসহ সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানই বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজারের প্রধান বিদেশি বিনিয়োগকারী।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি