লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর হামলা
লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের উপরে মব সৃষ্টি করে হামলা ও হত্যা চেষ্টা চালানো হয়েছে।আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় পৌর শহরের ৪ নং ওয়ার্ড মৎস্য অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়াদিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রির্পোটার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রির্পোটার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তারেক মাহমুদ বলেন, লক্ষ্মীপুর থেকে তিনি মোটরসাইকেল জোগে বাড়ি ফিরছিলেন এমন সময় অপরিচিত একটি লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালমন্দ করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই ২ টি রিকশা জোগে আরো কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার উপর হামলা ও হত্যা চেষ্টা করে। তারা পরিকল্পিত ভাবে আমাকে হত্যার চেষ্টায় মারধর করে এলাকাবাসী উদ্ধার না করলে আমি আজকে বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করে দেওয়ার জন্য আমার চোখে বার বার চাবি দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে।এলাকাবাসী এই হামলার উপযুক্ত বিচার দাবি করেছেন।
হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন