মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সেরেমবান ও নিলাইয়ের ১৩টি স্থানে অভিযান চালানো হয়। নেগেরি সেম্বিলানের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলা অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। রাত হওয়ায় যারা পালানোর চেষ্টা করেন, তারা ব্যর্থ হন।
গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে, যাদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী। দেশভিত্তিক ধরনে গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ২৬ জন, ইন্দোনেশিয়া ৪ জন, পাকিস্তান ১০ জন, থাইল্যান্ড ৬ জন, মিয়ানমার ৫ জন এবং ভারতীয় ২৬ জন।
অভিযানে নিলাইয়ের একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি।






আপনার মতামত লিখুন