জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”
এর আগে একইদিন দুপুরে ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণাসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। তার পক্ষে আইনজীবী রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে আটক করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত আন্দোলনকালীন গুলশান ও বাড্ডা এলাকার একটি হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
জামিন মঞ্জুরের খবরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






আপনার মতামত লিখুন