হামিদুর রহমান হামিদের মনোয়ন বৈধ ঘোষণা
ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা -৭ এর বিএনপি মনোনীত ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচন কমিশন হতে মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এতে উক্ত আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের ভোটাররা দারুণ উচ্ছ্বসিত।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় হামিদুর রহমান হামিদ বলেন, “ইনশাআল্লাহ ঢাকা-৭-এর ভোটাররা গণমানুষের দল বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। দীর্ঘদিন ধরে জমে থাকা নাগরিক সমস্যাগুলো সমাধানের জন্য তারা আমাকে কাজ করার সুযোগ দেবেন।”
তিনি আরও বলেন, নিজেকে তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত করেছেন এবং ইতোমধ্যে আসনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত মানুষের নানা সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানেও সহযোগিতা অব্যাহত রেখেছেন।
হামিদুর রহমান হামিদ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।






আপনার মতামত লিখুন