খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে কম্বল বিতরণ

জামালপুরের মেলান্দহ উপজেলায় কম্বল বিতরণ করেছে বায়োজিন কসমেসিটিক্যাল। শুক্রবার (০২ জানুয়ারী) সকালে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা গ্রামের গ্রীন বায়োটেকনোলজি কারখানার একটি মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

সকালে কনকনে শীত উপেক্ষা করে উপজেলার মুন্সি নাংলা গ্রামের নিতে জড়ো হন মুন্সি নাংলা, নলকুড়ি, চারাইলদার ও দেউলাবাড়ি গ্রামের শীতার্ত বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষেরা।

এ সময় বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহিদুল হক, চিফ অপারেটিং কর্মকর্তা (সিওও) শারমিন আলম ও নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগেও গত সপ্তাহে মুন্সি নাংলা গ্রামের বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষেরা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নতুন কম্বল বিতরণ করে প্রতিষ্ঠানটি।

কম্বল পেয়ে ৫৭ বছর বয়সী নাংলা গ্রামের তোতা মিয়া বলেন, ‘কৃষি কাম-কাজ কইরে চলি। হারা দিন (সারা দিন) খেতে কাম করি। হন্ধ্যে (সন্ধ্যা) বেলা বাইত (বাড়ি) যাই। অহন (তখন) খুব জাড় লাগে। আমগোরে এলাকায় বেশি জাড়। খেতা (কাঁথা) দিয়ে জাড় কাটে না। আইতে হাইরে জাড় করে! বাবাগো, তুমগোরে কম্বলডা পাইয়া খুব উপকার হইলো। কম্বলডা গায়ে দিয়ে আইতের বেলায় শান্তিতে ঘুমামু (ঘুমানো)।

কম্বল বিতরণের সময় বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘তীব্র শৈত্যপ্রবাহের কারণে নিশ্চয় শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষেরা কষ্ট করছেন। প্রচ- হিমেল হাওয়ার কারণে অসহায় অনেক মানুষ দিশেহারা। এসব শীতার্ত মানুষের কিছুটা কষ্ট লাঘবে আমাদের এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, বরং মানবিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বায়োজিন কসমেসিউটিক্যালস ভবিষ্যতেও দেশব্যাপী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি