খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চক্রাকারে চারদিকে বন্ধ যান চলাচল, জনস্রোতের পদযাত্রা সংসদ ভবন অভিমুখে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
চক্রাকারে চারদিকে বন্ধ যান চলাচল, জনস্রোতের পদযাত্রা সংসদ ভবন অভিমুখে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড ও তালতলাসহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল মিরপুর ও মহাখালী-বনানীমুখী সড়কে যানবাহন চলাচল করছে। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলাসহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের যেমন ভিড় বেড়েছে তেমনি তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

সরেজমিনে দেখা যায়, শিশুমেলা, শেরে বাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকার মূল সড়ক, অলিগলিতে সারি সারি রাখা দূরপাল্লার সব যানবাহন। যেসব যানে চড়ে রাতে ও সকালে ঢাকায় নেমেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের মুখেই রাস্তা ডাইভারশন করেছে সেনাবাহিনী। সেখানে শুধু ডানে টার্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় বা পরিকল্পনা কমিশনের সামনে দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে আগারগাঁও থেকে খামারবাড়ি ফার্মগেট যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। হেঁটে যেতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তবে পথে পথে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেত্রকোনা থেকে আসা আজিজুল ইসলাম নামে এক যুবদল নেতা বলেন, আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। শত শত মানুষ জেলা থেকে আসছেন। আগারগাঁও থেকেই যান চলাচল বন্ধ। তাই হেঁটেই যেতে হচ্ছে। ভোগান্তি স্বত্বেও যাচ্ছি আপসহীন নেত্রীর শেষ যাত্রায় অংশ নিতে।

দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান পড়েছেন যেন আরও বিপাকে। তিনি বলেন, অনেকগুলো বাসে, প্রাইভেটকারে করে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছি সকাল ১০টার দিকে। গাবতলীতে বাস থেকে নামছি। এরপর কোনো রকমে শ্যামলী পৌঁছেছি। এরপর থেকে হেঁটে এখন আগারগাঁও।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ রাখা হয়েছে। এর বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয়সরণী (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে। যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক পরিহার করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয়সরণী/ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে।

বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িগুলোকে মহাখালী-জাহাঙ্গীর গেট-কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করে ব্যবহার করতে হবে।

মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানগুলো মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করছে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে। ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন