চবি শিবিরের সভাপতি নির্বাচিত হলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেটাপ সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি এবং সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ পারভেজ।
বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূইয়া এক বিবৃতির মাধ্যমে এটি জানান।
সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী।






আপনার মতামত লিখুন