খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৭ডিসেম্বর) সকালে জামালপুরে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এই বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে এই ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে একটি শিশুর জীবন, পরিবার এবং সমাজের ভবিষ্যৎ বদলে যেতে পারে। দোস্ত এইডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

সভাপতির বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড বিশ্বাস করে শিক্ষা হলো টেকসই উন্নয়নের সবচেয়ে শক্ত ভিত্তি। আর্থিক সংকটের কারণে যেন কোনো এতিম শিক্ষার্থী ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর পরিসর আরও সম্প্রসারণ করা হবে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, শিক্ষিত প্রজন্মই একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলে। দোস্ত এইডের মতো সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং একটি প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। শিক্ষাবৃত্তির মতো কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। তিনি দোস্ত এইডসহ এ ধরনের মানবিক কাজে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে ১৫০ জন এতিম শিক্ষার্থীর প্রত্যেককে ৬,০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সহায়তা করবে। এতে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা তৈরি হয়েছে।

দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, শিক্ষা অফিসার শওকত মিয়া, পিআরও মুজাহিদুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি