খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গুলিস্তানে শপিং কমপ্লেক্স আগুন: ছাদের গুদামে যা ছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ণ
গুলিস্তানে শপিং কমপ্লেক্স  আগুন: ছাদের গুদামে যা ছিল

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনটির ছাদে নিত্য প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ মজুদ করা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে এসব জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপা. ও মেইন.) মো. মামুনুর রশিদ।

তিনি বলেন, ভবনটির উপরে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ করে গুদাম তৈরি করা হয়েছিল। আমাদের ধর্মীয় যে উপকরণগুলো দরকার, সেগুলো এখানে মজুদ করা ছিল। তিন বলেন, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ৫টা ২৮ মিনিটের দিকে সংবাদ পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তী সদরঘাট ফায়ার স্টেশন এর দুইটি ও সিদ্দিক বাজার স্টেশনের ৮টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমাদের হাই ফাইটার দক্ষতার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

তিন আরও বলেন, মার্কেটের ভেতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল। যেহেতু ছাদে আগুন ছিল সেহেতু আমাদের নিয়ন্ত্রণেও কিছুটা বেগ পেতে হয়েছে।

এক প্রশ্নের জবাবে মো. মামুনুর রশিদ বলেন, উপরে আমরা যতটুকু দেখেছি জায়নামাজ, তসবি, টুপি—এসব মালামাল মজুদ ছিল।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, যেহেতু ছুটির দিন মার্কেট বন্ধ ছিল। সেহেতু আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে। কেউ হতহত হয়নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি