গণঅধিকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদ খানের
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, খুব শিগগিরই তিনি গণঅধিকার পরিষদের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন। রাজনৈতিক ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।
সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর জোটের সঙ্গে নির্বাচন করাকেই বেশি কার্যকর মনে করছেন রাশেদ খাঁন। সে কারণেই বিএনপিতে যোগ দিয়ে সরাসরি নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন তিনি।






আপনার মতামত লিখুন