জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে আটটি গান প্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আটটি বিভাগের জন্য পৃথক আটটি সচেতনতামূলক গান নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ঢাকা বিভাগের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড স্টোইক ব্লিস-এর ভোকালিস্ট কাজী। নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতেই গানগুলো তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
নির্বাচন কমিশনের ঘোষণামতে, আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা শেষ হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখন পর্যন্ত তিন লাখেরও বেশি প্রবাসী ভোটার এই সুবিধার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।






আপনার মতামত লিখুন