কিশোরগঞ্জে পলাতক রগকাটা ফজলু ডাকাত গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ মামলার পলাতক আসামি রগকাটা ফজলুকে। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির জানান, গ্রেপ্তারকৃত ফজলু ৩টি ডাকাতি ও ২টি হত্যা মামলার পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, ফজলুসহ চার-পাঁচ সদস্যের একটি দল আলুকান্দা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা হামলার চেষ্টা করলে স্থানীয়রা ফজলুকে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি দাসহ আটক করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসা শেষে রগকাটা ফজলুকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।






আপনার মতামত লিখুন