খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন

সালাউদ্দিন ভূঁইয়া সভাপতি, নূরুজ্জামান হীরা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
সালাউদ্দিন ভূঁইয়া সভাপতি, নূরুজ্জামান হীরা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ইমন

মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। প্রায় দেড় বছর আগে আত্নপ্রকাশের পর এই প্রথম সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠিত হলো। এর আগে আহ্বায়ক কমিটি সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রনয়ণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ একটি রেঁস্তোরায় সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষণা করেন।

এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা এবং সাংগঠনিক সম্পাদক লায়ন জিএম ইমাম হোসাইন ইমন।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও মো সাঈদ হাসান খান এবং অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। ঘোষণার পরপরই সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

কমিটি গঠনের আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি একেএম রাশেদ শাহরিয়ার। তিনি কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সালাউদ্দিন ভূঁইয়া ও নূরুজ্জামান হীরাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখার প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে তার এই প্রস্তাব গৃহিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এনবিআরের সহকারী কমিশনার এএনএম শামিম হাসান, আট উপজেলার প্রায় শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ঘোষিত কমিটি দ্রুততম সময়ের পূর্নাঙ্গ কমিটি গঠন করে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি