খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবির স্কুল অফ ডিবেটের নতুন নেতৃত্বে ইকরম ও নুরুল আলম

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
চবির স্কুল অফ ডিবেটের নতুন নেতৃত্বে ইকরম ও নুরুল আলম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতার্কিকদের অন্যতম সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের (সিইউএসডি) নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন ইকরম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল আলম। তারা দুজনেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১১ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সদস্যদের বার্ষিক কাজের প্রতিবেদন ওপর ভিত্তি করে কমিটির মনোনয়ন দেওয়া হয়।

নতুন সভাপতি ইকরম হোসেন বলেন, ‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। মুক্ত চিন্তার বিকাশে বিশ্ববিদ্যালয়কে সম্মুখ সারি থেকেই প্রতিনিধিত্ব করার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাসাধ্য চেষ্টা করবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি। একইসাথে পূর্ববর্তী কমিটির সকলকে কৃতজ্ঞতা তারাই আমাদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন।’

১৯ সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রামিসা শামরিন চৌধুরী, সহ-সভাপতি জারিন তাসনীম মোরশেদ, সহ-সভাপতি সাফওয়ানুর রহমান সায়েম এবং সহ-সভাপতি তানভিন কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরজুমানদ তামান্না, সাংগঠনিক সম্পাদক সাজরাতুল ইসলাম ইয়াকিন, দপ্তর সম্পাদক নাজমুস সাদাত সায়েম, বাংলা বিতর্ক সম্পাদক রাকিব হোসেন, ইংরেজি বিতর্ক সম্পাদক নাজিফা হক, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হোসেন, গবেষণা সম্পাদক মোফাক্কারুল হুদা তাহা, অর্থ সম্পাদক সাদিয়া শরীফ শান্তা, ইকুইটি সম্পাদক মাশরুরা হক ওয়াফা এবং প্রোগ্রাম প্ল্যানিং সম্পাদক জান্নাতুন নাঈম খুকী।

সিইউএসডির ২৬তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অফ ডিবেটের ডিরেক্টর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সিইউএসডি এর মডারেটর ড. তুনাজ্জিনা সুলতানা, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, সিইউএসডির সাবেক সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, সিইউএসডি’র সাবেক সভাপতি ফারহানা খান যূথী এবং চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ও সিইউএসডি এর সাবেক মিডিয়া ও প্রকাশনা সম্পাদক তাহসিনা রহমান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি