ডিএমপিতে গুরুত্বপূর্ণ পদে নতুন রদবদল চার কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন করে কর্মকর্তাকে নতুন পদে পদায়ন করেছে কর্তৃপক্ষ।
রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এ রদবদল কার্যকর করা হয়।
নতুন পদায়ন অনুযায়ী, ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মরত উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে গোয়েন্দা-রমনা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার পারভেজ রানা পিপিএমকে উত্তরা বিভাগের প্যাট্রল-উত্তরা পশ্চিম জোনে এবং সহকারী পুলিশ কমিশনার মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক-মোহাম্মদপুর জোনে পদায়ন করা হয়েছে।






আপনার মতামত লিখুন