লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ০১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, বিডি থাই ফুড, নোয়ার গ্যালভানাইজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, মেট্রো স্পিনিং এবং ফাইন ফুডস লিমিটেড।






আপনার মতামত লিখুন