খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাকসুর উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
চাকসুর উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর সার্বিক সহযোগিতায় চবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত হয়।রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯.৩০ টায় চবি বুদ্ধিজীবী চত্ত্বরে উদ্বোধন করা হয়।

চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.কে.এম ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন উদ্যােগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সব ধরনের সেবা দিতে বদ্ধপরিকর। স্বাস্থ্য সেবা এর মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনা হবে না। আমরা চবি মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবা বাড়ানোর চেষ্টা করছি। চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। এছাড়া মানসিক স্বাস্থ্যসেবা, অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা এখন আমাদের মেডিকেল করা যাচ্ছে। আশা করি, চাকসু সামনের দিকে আরও ভালো উদ্যােগ গ্রহণ করবে। এসময় উপাচার্য মেট্রোপলিটন হাসাপাতালকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, করোনার সময় মেট্রোপলিটন হাসাপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন উনারা চাকসুর ডাকে সাড়া দিয়ে আমাদের ক্যাম্পাসে ফ্রি স্বাস্থ্যসেবা দিতে এসেছেন। মেট্রোপলিটন হাসাপাতাল কর্তৃপক্ষকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, এ উদ্যােগ চবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কাজে আসবে।

উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.কে.এম ফজলুল হক বলেন, আমরা কয়েক জায়গায় ফ্রি মেডিকেল সেবা দিয়েছি। ক্যাম্পাসের মধ্যে এটাই প্রথম। এ সেবা অব্যহত থাকবে। এসময় তিনি মেট্রোপলিটন হাসপাতালে চবি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা প্রদানের আশ্বাস দেন

চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এসময় আরও উপস্থিত ছিলেন চবি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন হাসাপাতালের ডিরেক্টর আমেনা শাহীন, মেট্রোপলিটন হাসাপাতাল লিমিটেডের চিকিৎসকগণ, কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা মোট আটটি বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সেবা গ্রহণ করেছেন। বিভাগের মধ্যে রয়েছে কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্ম, নাক-কান-গলা, জেনারেল সার্জারি এবং নিউট্রিশন।চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি