খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দর্শক হৃদয়ে ঝড় তুলছেন মন্দিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
দর্শক হৃদয়ে ঝড় তুলছেন মন্দিরা

সময়ের সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন নায়িকা মন্দিরা। সামাজিক মাধ্যমেও সরব তিনি; প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে। বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম হটকেক চিত্রনায়িকা এই মন্দিরা চক্রবর্তী। বছর কয়েক আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন; এরপর আরিফিন শুভর বিপরীতে আসে তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’।

এবারও যেন তার ব্যতিক্রম হলো না। গত শনিবার রাতে একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

দেখা যায়, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালী স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

প্রতিটি পোজেই এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার। এছাড়াও হালকা অলঙ্কার- হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা!

ছবির ক্যাপশনে মন্দিরা তুলে ধরলেনও এমনটাই। লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’

মন্দিরার এই পোস্টটি বেশ সাড়া ফেলে তার ভক্তদের মাঝে। মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেন।

অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্স আপ হয়েছিলেন। এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এই পর্ব পেরিয়ে চলচ্চিত্রে নাম লেখান। দুটি সিনেমা করেছেন; তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর এখনও জানা যায়নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি