দেশের বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা
দেশের বিভিন্ন স্থানে স্থগিত হয়ে যাওয়া মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা আজও বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট, পাবনা, রাজশাহী, জামালপুর, কুড়িগ্রাম, ফেনীসহ একাধিক জেলায় সকাল থেকেই পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক আন্দোলনের কারণে পরীক্ষার সময়সূচি বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কমাতে ছুটির দিনেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের দাবি— পরীক্ষার রুটিন স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা।
তবে শিক্ষার্থীদের অনেকে বলছেন, হঠাৎ রুটিন পরিবর্তনের ফলে ঠিক মতো প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবুও পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়।






আপনার মতামত লিখুন