খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদমুখ-এর নতুন সভাপতি শাহরিয়ার পলাশ, জাকির সম্পাদক

চাঁদমুখ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
চাঁদমুখ-এর নতুন সভাপতি শাহরিয়ার পলাশ, জাকির সম্পাদক

স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’ এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। একেএম রাশেদ শাহরিয়ারকে (শাহরিয়ার পলাশ) সভাপতি এবং এইচ এম জাকিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিতি করা হয়। সংগঠনের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁদপুর সাহিত্য একাডেমিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শিশির-এর সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসেল পারভেজ, নাজমুল ইসলাম, মো. শাহাবুদ্দিন এবং সাইফুল ইসলাম সুমন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শাহমুব জুয়েল ও মুহাম্মদ ফরিদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আই.কে হেলাল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন দিপু, আব্দুল খালেক মুন্সি ও মুহম্মদ ওয়ালীউল্ল্যাহ ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে.এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ইমরান শাকির ইমরু, নারী বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আল আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য- হাবিবুর রহমান পাটওয়ারী, শেখ মহিউদ্দিন রাসেল, মোহাম্মদ কামরুল হাসান, তাছলিমা মুননী, ওয়ালিদ হোসেন, মোহাম্মদ হানিফ ও এমআরএম শোভন।

এরপর বক্তব্য ও মতামত উপস্থাপন করেন— এমআরএম শোভন, শওকত হোসেন দিপু, সুলতান মাহমুদ, ইমরান শাকির ইমরু, কেএম সালাউদ্দিন, নাজমুন নাহার, শাহমুব জুয়েল, মুহাম্মদ ফরিদ হাসান, মুহাম্মদ হানিফ, এইচএম জাকির এবং একেএম রাশেদ শাহরিয়ার (শাহরিয়ার পলাশ)।

সভার আলোচনার এক পর্যায়ে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি মোহাম্মদ কামরুল হাসান উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের জন্য সভার মতামত চান। এসময় এইচএম জাকির নতুন কমিটির সভাপতি হিসেবে রাশেদ শাহরিয়ার পলাশ-এর নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন শাহমুব জুয়েল ও শওকত হোসেন দিপু। পরবর্তীতে শাহমুব জুয়েল নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এইচএম জাকির-এর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন আব্দুল আজিজ শিশির এবং মোহাম্মদ কামরুল হাসান। সবার জোর করতালি ও সর্বসম্মত মতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব তাঁদের অর্পণ করা হয়। সভায় সবাই ৩ বছর মেয়াদি ১৫-২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার প্রস্তাব গ্রহণ করেন। উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পদক প্রতিষ্ঠাকালীন সদস্যদের পরামর্শ ও মতামত সাপেক্ষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটির সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ বলেন— “চাঁদমুখ শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়; এটি আমাদের সৃষ্টিশীল পরিবার। নতুন দায়িত্ব আমাকে সমাজসেবায় আরও গভীরভাবে উদ্বুদ্ধ করবে। তিন বছরের এই মেয়াদে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা আমাদের প্রধান লক্ষ্য।” সাধারণ সম্পাদক এইচএম জাকির বলেন— “চাঁদমুখ প্রতিষ্ঠার পর থেকেই আমরা সমাজসেবামূলক অনেক কাজ করেছি, যা এই অঞ্চলের মানুষের মনে গেঁথে আছে। আমরা সমাজসেবায় আরও কাজ করতে চাই। এ কাজে সরকারি-বেসরকারি পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবার সহযোগিতা আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।”

উল্লেখ, ২০১৫ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নানান সামাজিক কার্যক্রমের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে আসছে চাঁদমুখ। আগামীদিনে আরও সৃজনশীল কাজ করার প্রত্যয়ে এগিয়ে যেতে চায় সংগঠনটি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি