পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৪টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এক খুদে বার্তায় জানায়, মোট ৭টি ইউনিট—লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার স্টেশনের—অগ্নিনির্বাপণে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন কীভাবে লাগল, ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না—এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।






আপনার মতামত লিখুন