অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে নয় জনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশে ক্ষতি সৃষ্টির অভিযোগে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এই অভিযান পরিচালনা করেন। মুনমুন পাল জানান, পরিবেশ রক্ষা এবং নদীর তীর সংরক্ষণের জন্য এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।






আপনার মতামত লিখুন