খালেদা জিয়ার জন্য কাঁদছে দেশ : সরওয়ার আলমগীর
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার জন্য আজ পুরো জাতি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে। জাতির সংকটময় মুহূর্ত অতিক্রমে এখনো তার মতো দৃঢ় নেতা প্রয়োজন।’
রোববার (৩০ নভেম্বর) বিকেলে দাঁতমারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হেয়াকো বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর আরও বলেন, ‘যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তারা যেন সঠিক পথের দিশা পায়।’
উত্তর ফটিকছড়ি বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইউসুফ চৌধুরী এবং পরিচালনা করেন যুবদল নেতা মোহাম্মদ আকরাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মিহির চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া বক্তব্য রাখেন আবুল হোসেন আবু, অদু সওদাগর, আবুল খায়ের, আবুল বশর মাস্টার, মোহাম্মদ এনাম, মো. আলী সিকদার, মানিক সওদাগর, নাজিম উদ্দিন বাচ্চু, ওসমান চৌধুরীসহ আরও অনেকে।






আপনার মতামত লিখুন