দুর্নীতির মামলায় দায়মুক্তি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমাপ্রার্থনা নেতানিয়াহুর
বেনিয়ামিন নেতানিয়াহু
চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, তিনি মূলত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোতে প্রস্তুত ছিলেন, তবে “জাতীয় স্বার্থ বিবেচনায়” সিদ্ধান্ত বদল করেছেন।
প্রেসিডেন্ট হারজগের কার্যালয় জানিয়েছে, এই আবেদন নিয়ে এখন বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়া হবে। পাঁচ বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারসহ একাধিক মামলার বিচার চলছে। তবে তিনি সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।






আপনার মতামত লিখুন