খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবিতে এডুকেশন এক্সপো শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

চবি প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
চবিতে এডুকেশন এক্সপো শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

পাকিস্তানের ১৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ” এডুকেশন এক্সপো ” শীর্ষক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর ) সকাল ১০.৩০ টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “এডুকেশন এক্সপো” শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর প্রকল্পের আওতায় চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সের (আইকিউএসি) সহায়তায় আয়োজিত চবি সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী ১৫ বিশ্ববিদ্যালয়ের তাদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন কার্যক্রম (প্রোগ্রাম) সম্পর্কে স্টলের মাধ্যমে প্রদর্শনী করেন। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির (সম্পূর্ণ বিনা খরচে) ব্যবস্থা করবে। যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের ১৫টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার পাকিস্তান থেকে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য এটা একটা দারুণ সুখবর। উচ্চশিক্ষার জন্য বিদেশে শিক্ষার্থী বিনিময়, যত বাড়বে ততই শিক্ষার গুণগত মান বাড়তে থাকবে। কিছুদিন আগে আমরা চীনের সাথে চুক্তি করেছি, যার মাধ্যমে চীনে আমরা শিক্ষার্থী বিনিময় করতে পারবো। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষায় শিক্ষার্থী বিনিময় শুরু হবে। এটা অত্যন্ত ভালো। সংশ্লিষ্ট সকলকে এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এ উদ্যােগের সফলতা কামনা করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা এ সুযোগ ভালোভাবে কাজে লাগাবে। এর মাধ্যমে দুইদেশের উচ্চ শিক্ষা, গবেষণায় ফলপ্রসূ প্রভাব পড়বে বলে প্রত্যাশা করেন উপ-উপাচার্য (প্রশাসন)।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)। এতে আরও উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চাকসুর পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় পাকিস্তানের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশে পাকিস্তানের বর্তমান ডেপুটি হাই কমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফ, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব (সাংস্কৃতিক) জনাব আনিল আসগর প্রমুখ।

পাকিস্তান থেকে আগত প্রতিনিধিরা জানান, পাকিস্তান উচ্চ শিক্ষা কমিশন (Higher Education Commission-HEC), ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’ প্রদানের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপটি ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (Bachelor of Science) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেবে, যা দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। HEC-এর লক্ষ্য হলো এই কর্মসূচির মাধ্যমে একাডেমিক বিনিময় এবং পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করা। স্কলারশিপের মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ হলো, এই বৃত্তিটি শিক্ষার্থীদের সম্পূর্ণ আর্থিক নিশ্চয়তা প্রদান করবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পূর্ণাঙ্গ টিউশন ফি কভারেজ, মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা, মাসিক হোস্টেল চার্জ এবং এককালীন সেটেলমেন্ট অ্যালাউন্স এবং অধ্যয়নকালে একবারের জন্য বিমান টিকিট।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি