ডিএসইতে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের দাম এক দিনে ৫০ পয়সা বা ৯.২৩ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিং শাইন টেক্সটাইল, যার শেয়ারদর কমেছে ৮.৫৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের শেয়ারদর কমেছে ৮.৩৩ শতাংশ।
এছাড়া, দিনের সর্বোচ্চ দরপতনের শীর্ষ দশে আরও রয়েছে—
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইলস, ফ্যামিলিটেক্স, নিউ লাইন ক্লোথিংস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।






আপনার মতামত লিখুন