খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুড়িগ্রামে এবি পার্টির নির্বাচনী গণসংযোগ-লিফলেট বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
কুড়িগ্রামে এবি পার্টির নির্বাচনী গণসংযোগ-লিফলেট বিতরণ

কুড়িগ্রাম সদর উপজেলার দাদা মোড় থেকে পুরাতন পশু হাসপাতাল মোড় ও জিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ২৬ কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এসব এলাকার ব্যবসায়ী, ক্রেতা, পথচারী, দিনমজুর সহ জিয়া বাজারের চাউল হাটি, সবজি হাটি, মাছ হাটি, পান হাটি ও মুদি দোকানিদের সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম এবি পার্টির জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সচিব পনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা সদস্য আমিনুল ইসলাম, শফি মিয়া, পৌর যুগ্ম আহবায়ক একেএম রেজাউল করিম, হলোখানা ৮নং ওয়ার্ডের সদস্য সচিব মাইদুল ইসলাম মুকুল, ছাত্রপক্ষ মামুন সহ আরও অনেকে।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “আমরা এবি পার্টির মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্য দুর করে সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-২ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকট দূরীকরণ সহ কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করবো। এবং অঞ্চলের মাদক নির্মুলে কাজ করবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি