খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বর্তমান প্রজন্ম ও সাধারণ মানুষ জ্বালাময়ী বক্তব্য-হুঙ্কার, পছন্দ করে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
বর্তমান প্রজন্ম ও সাধারণ মানুষ জ্বালাময়ী বক্তব্য-হুঙ্কার, পছন্দ করে না: এ্যানি

বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বর্তমান প্রজন্ম ও সাধারণ মানুষ জ¦ালাময়ী বক্তব্য-হুঙ্কার, আওয়াজ পছন্দ করে না। তারা রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের থেকে সমীহভাবটা প্রত্যাশা করে। এজন্য রাজনীতিবিদদের সমীহভাব খুব প্রয়োজন।

তিনি রোববার (২৩ নভেম্বর) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এইচ.এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটির যৌথ আয়োজিত সভায় উদ্বোধক হিসাবে তিনি উপস্থিত ছিলেন।

এ্যানী চৌধুরী বলেন, একসময় ৫ আগস্টের পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তারা ভিন্ন মতাদর্শী ও দেশের সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন করতো। তখন মিছিল-মিটিং করেছি। সভা-সমাবেশে হুঙ্কার ও জ¦ালাময়ী বক্তব্য দিয়েছি। গণতন্ত্র, ফ্যাসিস্টের পতন ও ভোটের জন্য। এখন ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা পালিয়ে গেছে। এখন আর মানুষ রাজনীতিবিদদের কাছে ওই ধরনের বক্তব্য আশা করে না।

আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবে সেটি আমার একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। আর এটি করতে হবে। কারন, মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতি জড়িত। ওই মাদক কারবারিদের সংখ্যাও বেশি নয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ্যানী চৌধুরী বলেন, সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে। বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষায় দক্ষ হতে হবে। আন্তর্জাতিক অঙ্গণে ক্যারিয়ার গড়তে হলে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, চায়না ভাষায় দক্ষতা খুবই প্রয়োজন। এসব ভাষায় দক্ষ হতে খুব সময় বা কষ্ট হয় না। কারন, বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। তারা অনলাইন এবং সরাসরি ভাষাগুলো শিখিয়ে থাকেন। এছাড়া ফ্রিল্যান্সিং শিখতে হবে। শহর নয় আজকাল গ্রামের অসংখ্য তরুন-তরুনি ফ্রিল্যান্সিং করে স্বাভলম্বী হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এখানে যারা সংবর্ধনা নিতে এসেছো। সকলেই মেধাবী। তোমাদের এই সাফল্যে কঠোর পরিশ্রম ও বাবা-মা শিক্ষকদের অবদান রয়েছে। মনে রাখবে, কৃতিত্বের পর উচ্চশিক্ষা গ্রহণে তোমাদের নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে।
আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু সমস্যা আছে। আমরা যে শিক্ষা গ্রহণ করি, তা অনেক সময় বাস্তব জীবনে প্রয়োগ করা যায় না। শিক্ষা হতে হবে জীবনমুখী। যা সমাজ, রাষ্ট্র ও মানবিক উন্নয়নে কাজে লাগে।

লক্ষ্মীপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান’র সঞ্চালনায় অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুল হক, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুর রহমান, সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান ও হেলাল উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সন্মননা তুলে দেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি