খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় ফুটবলে শিরোপার লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে সিরাজগঞ্জ ও দিনাজপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
জাতীয় ফুটবলে শিরোপার লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে সিরাজগঞ্জ ও দিনাজপুর

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ আশি-নব্বইয়ের দশকে ছিল বেশ জমজমাট। সময়ের বিবর্তনে সেই প্রতিযোগিতায় ভাটা পড়েছে। তিন বছর পর বাফুফের নতুন কমিটি এই আসর আবার মাঠে গড়িয়েছে। আগামীকাল ফাইনালে শিরোপার জন্য লড়বে সিরাজগঞ্জ ও দিনাজপুর। এই উপলক্ষ্যে আজ বাফুফে ভবনে বিকেলে সংবাদ সম্মেলন হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের কোচ মাহবুব আলম পিয়ার বলেন, ‘সিরাজগঞ্জ জেলার জন্ম ৩৯ (মূলত ৪১) বছর। এই সময়ের মধ্যে আমরা কখনো জেলা চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলিনি। এবারই প্রথম ফাইনালে উঠেছি, আশা করি চ্যাম্পিয়ন হতে পারব।’ দিনাজপুর জেলার ইতিহাস অনেক পুরনো। কোচ শামীম আহমেদ বলেন, ‘আমাদের জেলার ইতিহাস ৪০০ বছরের পুরনো। এরপরেও বাফুফে জাতীয় চ্যাম্পিয়নশীপের আমরাও কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। তাই দিনাজপুরের ফুটবলপ্রেমীদের আগামীকাল শিরোপা উপহার দিতে চাই।’

সিরাজগঞ্জের চেয়ে দিনাজপুরের অধিনায়ক মাসুদ রানা নিজেদের খানিকটা এগিয়ে রাখলেন। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, ‘আমাদের কয়েকজন ফুটবলার প্রথম বিভাগে খেলছে। তারা টার্ফে অনুশীলন করছে। খেলাও কমলাপুর স্টেডিয়ামে টার্ফে হবে। এই দিক থেকে আমরা হয়তো তাদের দিক থেকে এগিয়ে।’ সিরাজগঞ্জের অধিনায়ক মিলন কাশেম প্রতিপক্ষ অধিনায়কের এমন আত্নবিশ্বাসে অবশ্য ভীত হননি, ‘আমরা নিজেদের প্রমাণ করে ফাইনালে উঠেছি। আশা করি ফাইনালে সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে সিরাজগঞ্জ ফিরব।’

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল ভেন্যু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। সেখানে এএফসি সভাপতি প্রধান অতিথি করার পরিকল্পনা ছিল ফেডারেশনের। দু’টির একটিও না হওয়ার কারণ সম্পর্কে ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘এএফসি সভাপতি একান্তই ব্যক্তিগত কারণে আসেননি বলে আমরা জানতে পেরেছি। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচের পর আবার নারী দলের ত্রিদেশীয় সিরিজ। ঐ ভেন্যু অনেক ব্যস্ত থাকায় কমলাপুরেই আয়োজন করছি।’

কমলাপুর ভেন্যুতে এক সপ্তাহ আগে জাতীয় চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল হয়েছে। কয়েক দিন বিরতির পর ফাইনাল। এতে স্বাভাবিকভাবেই ছন্দপতন হলেও দিনাজপুরের কোচ শামীম ইতিবাচক হিসেবেই দেখছেন, ‘এতে আমরা কয়েক দিন প্রস্তুতির সময় পেয়েছি। আমাদের জন্য ভালোই হয়েছে।’ জাতীয় চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে সিরাজগঞ্জ বড় পর্দায় খেলা দেখাবে। ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে হলেও দিনাজপুর থেকে আগামীকাল দুই বাস ভর্তি সমর্থক আসবে। চ্যাম্পিয়ন ৫ ও রানার্স আপ ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার পাবে।

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ থেকে বাফুফের প্রাপ্তি সম্পর্কে কমিটির চেয়ারম্যান হ্যাপি বলেন, ‘কোয়ার্টার ফাইনাল থেকে আমরা বাফুফের কোচ দিয়ে ৪৩ জন মেধাবী খেলোয়াড় বাছাই করেছি। যাদের বাফুফের এলিট একাডেমীতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূলের ফুটবল জেগে উঠেছে। সামনে অ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ করব।’

টুর্নামেন্টের প্রথম দুই পর্ব হোম অ্যান্ড অ্যাওয়েতে হয়েছে। আবার নক আউট পর্ব হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। তাই এবারের আসর বিগত আসরগুলোর চেয়ে খানিকটা ভালো হয়েছে বলে মত সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটনের, ‘এবারের খেলার মান ও আয়োজন অন্য বারের চেয়ে ভালো হয়েছে। ফেডারেশনের সহযোগিতার পরিমাণও বেশি ছিল। যদিও জেলা ফুটবল এসোসিয়েশনগুলোকে বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছে।’

অনেক জেলায় স্টেডিয়াম খেলা আয়োজনের উপযোগী নয়। এতে বাধ্য হয় তৃতীয় ভেন্যুতে খেলা হওয়ার সংখ্যা কম নয়। আবার খোলা মাঠে খেলা হওয়ায় রেফারি লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি