ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী, মাত্রা ৫.৭
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে হঠাৎ ভূকম্পন শুরু হলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. হুমায়ুন আখতার জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যাচ্ছে—ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল সংলগ্ন এলাকা।
দেশের অধিকাংশ জায়গায় কম্পনটি স্পষ্ট অনুভূত হওয়ায় সাধারণ মানুষ ভীত হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।






আপনার মতামত লিখুন