খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পরীমণির নতুন প্রেমিক শাওন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ
পরীমণির নতুন প্রেমিক শাওন!

পরীর সঙ্গে নতুন কোনো ছেলে দেখলেই ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। তবে এবার যে কাণ্ড ঘটালেন পরী, তাতে নতুন প্রেমের গুঞ্জন যেন আরও পোক্ত হলো! ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন, একাধিক সম্পর্ক ও বিয়ে নিয়ে তিনি সবসময়ই সংবাদের শিরোনামে থাকেন।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন নায়িকা। দেখা যায়, এক যুবকের হাত ধরে ঘুরছেন নায়িকা। যদিও সেই যুবক বিনোদন অঙ্গনের কেউ কি না, তা স্পষ্ট নয়, তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম ‘শাওন’!

ভিডিওর শুরুতে দেখা যায়, ছেলেটির হাত ধরে পরীমণি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমণি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বোঝা যায়।

যেমন পরীমণিকে বলতে শোনায়, ‘আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা করো, এই প্রথম ট্যুর আমাদের বিদেশ ট্যুর একসাথে, না? এবার আমি ঝগড়া করবোই!’

এই খুনসুটির মাঝেই দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন।

এই তালায় সাদা রঙে লেখা দুটি নাম- ‘পরী’ এবং ‘শাওন’। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এই ছেলেটিই হলেন ‘শাওন’। এরপর দুজন মিলে হাসি মুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।’

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে শোরগোল। প্রশ্ন উঠেছে তাদের মনে, এই শাওন কি শুধুই পরীর ঘনিষ্ঠ বন্ধু, নাকি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী? যদিও এর রহস্য জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি