খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

সবুজ চা বাগান ঘেরা পর্যটনখ্যাত মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অভিবাসন অপরাধে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসন প্রত্যাশীদের আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ সদস্য এবং অভিবাসন কর্মকর্তাদের সমন্বয়ে স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণ স্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানায়, অভিযানে অংশগ্রহণকারীরা দেখতে পান– বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী সবজি প্যাক করার কাজে ব্যস্ত ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি তারা, যে কারণে তাদের পালানোর সময় ছিল না।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে অভিযানের পরিকল্পনা করা হয়েছিল।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি– এই জেলাসহ আশপাশের এলাকা কৃষিকাজে জড়িত থাকার পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের আগমনের কারণে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ দিকে অভিযানে মোট ১,৮৮৬ অভিবাসন প্রত্যাশীকে চেক করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ পাস এবং ভ্রমণ নথিপত্র নেই, এবং কেউ কেউ এমনকি অস্থায়ী কাজের ভিজিট পাসও উপস্থাপন করেছেন, যা ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।

আটক অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, বাংলাদেশ (১৭৪), ইন্দোনেশিয়া (৬৭), নেপাল (২০), পাকিস্তান (১৬), ভারত (১১) এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন মহিলা এবং চারজন শিশু রয়েছে,” তিনি বলেন।

তার মতে, আটকদের সকলের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে এবং তাদের কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

গ্রেপ্তারের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় বিভাগের প্রচেষ্টায় দেশব্যাপী মোট ৮৩,৯৯৪ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি