খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবি দর্শন বিভাগ ও ফিলোসোফি ক্লাবের যৌথ উদ্যােগে ‘ফিলোসোফি উৎসব’ উদযাপন

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
চবি দর্শন বিভাগ ও ফিলোসোফি ক্লাবের যৌথ উদ্যােগে ‘ফিলোসোফি উৎসব’ উদযাপন

বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি ফিলোসোফি ক্লাবের (সিইউপিসি) যৌথ উদ্যােগে ‘ফিলোসোফি উৎসব’ উৎযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর চবি উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, মানবজীবনের যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের পিছনে যে মৌল দর্শন বা চিন্তা ছিল সেটাই দার্শনিকদের চিন্তা থেকে এসেছে। আর এ দর্শন বা চিন্তা শুধু একাডেমিক বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠুক। আপনাদের সকলের চিন্তার জগতকে আরও অবারিত করুন। বাংলাদেশের সকল সমস্যা সমাধানে এ দর্শন বা দার্শনিকদের ভুমিকা রাখা উচিত। বাংলাদেশকে অনন্য পর্যায়ে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও দর্শন বিভাগের শিক্ষক ‎প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. এফ.এম. এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর ড. নূসরত জাহান কাজল, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. মো. কোরবান আলী, প্রফেসর ড. আকিকুল হক, প্রফেসর ‎ড. মাসুম আহমেদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সামসুন নাহার মিতুল, ড. শিরিন আকতার, মিজানুর রহমান, ‎সহকারী অধ্যাপক জওশন আরা জলি, মো. রোমান মিয়া, শাহ জুলকার নাঈন, প্রভাষক মো. মীর হোসেন মজুমদার, আহাসানুল্লাহ রাফি, বাপ্পারাজ হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
‎
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহীম হোসেন রনি ও সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক। ‎অনুষ্ঠানে ‎স্বাগত বক্তব্য দেন ফিলোসোফি ফেস্টের আহ্বায়ক মিজানুর রহমান, চবি ফিলোসোফি ক্লাবের সহ-সভাপতি নাজিফা যাহীন ফাইজাহ ও ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিনা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‎কাশফিয়া বিনতে মিরন ও মাহাবুবুল হাসান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি