খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুর-২ আসন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি

তানিয়া আক্তার, জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বটতলা তিন রাস্তার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় মোড় অবরোধ করে তারা অনশন শুরু করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সহ–সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিটসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে ইসলামপুরের মানুষের অধিকার, নদী শাসন, নদী ভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে নিরলসভাবে কাজ করে আসছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর বিরুদ্ধে ১৪টি হয়রানিমূলক মামলা দেয়া হয়, তবুও তিনি দলের সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাদের দাবি, জনপ্রিয়তা, সততা এবং সাংগঠনিক দক্ষতার দিক দিয়ে এ এস এম আব্দুল হালিমই ইসলামপুরে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তাঁকে মনোনয়ন দিলে এ আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।

অন্যদিকে, বক্তারা অভিযোগ করেন—বর্তমান মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ছাড়া ইসলামপুর এলাকায় খুব কমই দেখা গেছে তাকে। তিনি স্থানীয় আন্দোলন-সংগ্রামে অংশ নেননি এবং সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কারণে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

নেতারা স্পষ্টভাবে জানান—সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে এ এস এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

কাফনের কাপড় পরে অনুষ্ঠিত এই প্রতীকী কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগে ১৫ নভেম্বর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং দিনব্যাপী মানববন্ধন কর্মসূচিও পালন করে স্থানীয় নেতাকর্মীরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি