খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে উল্লাস বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে উল্লাস বাংলাদেশের

২২ বছরের অপেক্ষা, ২২ বছরের হাহাকারের পর আজ রাতে ঢাকার আকাশ উল্লাসে ভরে উঠেছে। জাতীয় স্টেডিয়ামের সবুজ গ্যালারি যেন একসঙ্গে নিশ্বাস আটকে দেখল দেশের ফুটবলের নবজাগরণ। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এক তরুণ, শেখ মোরসালিন।ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপে, যেখানে স্বাগতিক বাংলাদেশ ২-১ গোলে জিতেছিল।

 

 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দৃঢ়তা দেখায় লাল-সবুজের যোদ্ধারা। ১১তম মিনিটেই রাকিব হোসেনের দুরন্ত গতিতে কেঁপে ওঠে ভারতের রক্ষণভাগ। তার বুদ্ধিদীপ্ত পাস ধরে ভারতীয় গোলরক্ষককে সূক্ষ্ম স্পর্শে পরাস্ত করেন শেখ মোরসালিন। চোখ জুড়ানো সেই গোল মুহূর্তেই স্টেডিয়ামকে রূপ দেয় উৎসবের মিছিতবে উত্তেজনা থেমে থাকেনি সেখানেই। ৩৪তম মিনিটে সাইডলাইনের ধারে বল দখলের লড়াইয়ে তপু বর্মনকে ধাক্কা দেন বিক্রম প্রতাপ। সেই মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা দ্রুত জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। চোখের পলকে ৮-১০ জন ফুটবলার এক উত্তেজনাপূর্ণ গুঁতাগুঁতিতে মেতে ওঠেন। রেফারি শেষ পর্যন্ত তপু ও বিক্রম প্রতাপকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেনম্যাচের ৩৭তম মিনিটে পরপর দুটি কর্নার পেল ভারত। তবে তেমন সুবিধা করতে পারেনি তারা। দ্বিতীয় কর্নার থেকে হেডার হলেও দারুণভাবে সেটি ফিরিয়ে দেন রাকিব হোসেন। বিপরীতে, বাংলাদেশও তৈরি করেছিল আরও সুযোগ, ৪৪তম মিনিটে দূরপাল্লার এক দারুণ শটে অল্পের জন্য পোস্ট মিস করেন হামজা।

 

দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও প্রতিটি মুহূর্তে রণদীপ্ত ডিফেন্স এবং গতিময় কাউন্টার আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। অবশ্য, দু’বার গোল শোধের খুব কাছে চলে গিয়েছিল ভারতীয়রাম্যাচের ৭৮তম মিনিটে অনেকটা দূর থেকে বল টেনে এনে ডানপ্রান্ত ধরে দুরন্ত গতিতে এগিয়ে যান শাকিল তপু। একাই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ডি-বক্সের বাইরে থেকে নেন তীক্ষ্ণ কোনাকুনি শট। তবে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে তা ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক।

 

৮৩তম মিনিটে বাংলাদেশের কর্নার থেকে হঠাৎই দারুণ এক পাল্টা আক্রমণ গড়ে ভারত। তবে, দৃঢ়তায় সামনে এসে বল ক্লিয়ার করে বাংলাদেশকে বিপদমুক্ত করেন সোহেল রাআর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে বাঁধভাঙা উদ্‌যাপন! ২২ বছরের আক্ষেপ মুছে দিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জনের আনন্দ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি