হিরো আলম গ্রেপ্তার
অনলাইন ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে থানায় আনা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
থানায় উপস্থিত রিয়ামনি সাংবাদিকদের জানান, পুলিশ হিরো আলমকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমি খবর পেয়ে থানায় এসেছি। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চাই। তাই আইনগত পথেই এগিয়েছি। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ তাকে আটক করা হয়েছে।






আপনার মতামত লিখুন