অতিরিক্ত রাত জাগলে মারাত্মক যে ক্ষতি
রাত জেগে কাজ করা বা নিজের জন্য সময় বের করা—এটা অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে নিয়মিতভাবে ঘুম কম হলে শরীরের ওপর এর প্রভাব ভয়াবহ হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম না পেলে শরীরে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে।
উচ্চ রক্তচাপ বৃদ্ধি
রাত জাগার ফলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা রক্তচাপ দ্রুত বাড়িয়ে দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
হৃদরোগের আশঙ্কা
নিয়মিত ঘুমের ঘাটতি শরীরের স্বাভাবিক হার্ট রেট কমিয়ে দেয়। এর সঙ্গে রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে হৃদরোগের ঝুঁকিও বাড়তে থাকে।
ত্বকের দ্রুত ক্ষতি
ঘুমের ঘাটতির কারণে স্ট্রেস হরমোন বৃদ্ধি পেয়ে ত্বকের কোলাজেন ভেঙে দেয়। এ অবস্থায় যতই স্কিন কেয়ার করা হোক, কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে যায়।
ওজন বাড়ার প্রবণতা
২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ৬–৭ ঘণ্টার কম ঘুমায়, তাদের মধ্যে প্রায় ৩০ শতাংশের ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কমপক্ষে ৭–৮ ঘণ্টা ঘুম শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য।






আপনার মতামত লিখুন