জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি
সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়।
এর আগে একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আদেশে স্বাক্ষর করেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়ার পরই এটি প্রকাশ করা হয়।
এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো এখন গণভোটে তোলার পথ খুলে গেল। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা সংস্কার প্রস্তাবগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে গণভোটের মাধ্যমে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়।
এরও আগে, ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। সেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানে দলগুলোর প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন।






আপনার মতামত লিখুন