এবার রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে। তবে এ আগুন কোনো নাশকতা নয়, বরং গাড়ির মেরামতকাজ চলাকালীন দুর্ঘটনাজনিতভাবে ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক।
তিনি বলেন, “গাড়ির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। হঠাৎই ইঞ্জিন অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা পানি ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”
ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেন তিনি। আগুনে গাড়িটির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।






আপনার মতামত লিখুন