রাজধানী ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির সদস্যরা সকাল থেকেই মাঠে তৎপর রয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তা বজায় রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।






আপনার মতামত লিখুন